
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রাঙ্গাল (পূর্বপাড়া) এলাকায় পাট খড়ি বেচাকেনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, গুরুতর জখম ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোসাঃ রাহেলা বেগম অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল দুপুরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এসময় তার স্বামী রহমান শেখকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তাকে রক্ষা করতে গেলে রাহেলা বেগম নিজেও আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মারধর, শ্লীলতাহানি ও প্রায় ১ ভরি স্বর্ণের চেইন লুট করা হয়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীদের প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্মরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় একাধিক আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বাদী আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672