
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনের পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। ১লা মে শুক্রবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালীর শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী, শফিকুল ইসলাম খেজর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য মোঃ আল আমীন, ইকবাল হোসাইন, সাংবাদিক ফোরামের সদস্য মোঃ মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল হক সিপন, শাহ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672