
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) ও তার স্ত্রী শিমলা বেগম (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও শিমলা মোটরসাইকেলে করে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জুট মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মিয়া প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত শিমলা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672