
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
২ মে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০০ পিস ডিম ও ৩০০ পিস পাউরুটি বরাদ্দ থাকলেও শিক্ষার্থীদের মাঝে শুধু ডিম বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি পাউরুটি ‘মিসিং’ হয়ে যাওয়ার কথা জানান।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের ঘটনা মাঝেমধ্যে ঘটায় তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। শিক্ষার্থীদের অভিভাবকরাও খাবার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672