
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে অগ্নিকাণ্ডে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েলের বসতঘর পুড়ে গেছে। শনিবার (২ মে) আনুমানিক রাত ৯টার দিকে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং আগুনের কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস ও প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা জরুরি।
এসময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদানের আশ্বাস দেন।ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি দপ্তর সম্পাদক দিলদার হাওলাদার এবং সাবেক ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672