
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ১ ব্যক্তি নিহত এবং অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঝাটুরদিয়া বাজার থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে পেছন থেকে হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা অজ্ঞাতনামা ১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ৫-৬ জন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় কবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672