
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হায়দার মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হরুপদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা থানার জিআর মামলা নং-৭৭/১৯ (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০১৯) মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। হায়দার মোল্লার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672