
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ,
খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস ২০১২ সালে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তৎকালীন আওয়ামী সরকারের ছত্র ছায়ায় থেকে নানা অনিয়ম-দূর্নীতির সাথে যুক্ত হন। আওয়ামী সরকারের শুভাকাঙ্ক্ষী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। ২০২৬ সালের মার্চ মাসে যখন তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ কালে কলেজের সকল হিসাব কিতাব যখন বুঝিয়ে দিতে যান তখন দেখা যায়। ২০১৭ সালে কলেজটি জাতীয় করন হওয়ার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের২০/০৪/২০১৭ তারিখ পরিপত্র অনুযায়ী স্মারক নং৩৭.০০.০০০০..০৭০.০২.০৪৪.অনুযায়ী ডিড অব গিফট বা দানপত্র ১৪/০৫/২০১৭ তারিখ ২৯৫৮/১৭ নং দলিলের মাধ্যমে কলেজের স্থাবর অস্থাবর সম্পদ সহ সকল কিছু সরকারের কাছে দানপত্রের আদেশ দেওয়া হয়। সেখানে দেখা যায় অধ্যক্ষ অমিতেষ দাস সকল কিছু হস্তান্তর করলেও কলেজের নামে বটিয়াঘাটা সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে যার নং ২৭০৩ ৭৩৪১২৫ ০৮১ এই অ্যাকাউন্টটি সরকারের কাছে হস্তান্তর না করে গোপনে এই একাউন্টে কলেজের বিভিন্ন উৎসের মাধ্যমে আয়ের ৩/৪ লক্ষ টাকা থাকে।সবকিছু দানপত্রের মাধ্যমে করলেও অত্যন্ত চতুরতার সাথে গোপনে কলেজের নামে থাকা একাউন্টটি নিজের আয়াত্তে রেখে অবসর গ্রহণের আগেই সকল টাকা আত্মসাৎ করেন। যা ফৌজদারী অপরাধ। এ বিষয়ে একাউন্টেন মনি মোহন রায়এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত একাউন্ট থেকে আমাকে দিয়ে বিভিন্ন সময় টাকা উত্তোলন করে নিজের কাছেই রেখেছেন যার কোন রেজুলেশন বা ভাউচার করা হয়নি। এছাড়া কলেজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তদের কাছ থেকে কলেজ উন্নয়নের জন্য যে টাকা গ্রহণ করা হয় সেই টাকারও কোন হদিস নাই বা টাকা গুলো কোন খাতে ব্যয় করা হয়েছে তারও কোনো বিল ভাউচার না। কৃষি জমি,পুকুর, দোকান ভাড়া ও গাছ বিক্রি হতে ৪/৫ লক্ষ্য টাকা কলেজের কোন ফান্ডে জমা হয় নাই। ২০২১ সালে বিজ্ঞান মেলা না হলেও তার বিল ভাউচার করে হাজার হাজার টাকা আত্মসাৎ, নুতন কলেজ ভবন নির্মাণের আগে পুরাতন কলেজের ইট, সুরকি, পুরাতন টিন বিক্রি করে সে টাকা গুলোর কোন আয় ব্যায়ের হিসাব না রেখে তার নিজের পকেটে ভরেছে। এ বিষয়ে নিয়োগ প্রাপ্ত দুইজন শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, আমাদেরকে যে সময় নিয়োগ দেয়া হয়েছে সেই সময় আমরা সাত থেকে আট জন নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম সকলে কলেজের উন্নয়নের জন্য ২০/২৫ হাজার টাকা কলেজের উন্নয়নের জন্য দিয়েছিলাম।সার্বিক বিষয়ে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিক এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন বিষয়ে মন্তব্য করতে রাজি হননি,তবে সে বিষয়টি তিনি জানেন এবিষয়ে উর্ধতন কর্মকর্তার নিকট মৌখুক ভাবে জানিয়েছেন।অভিযোগ করার প্রস্তুতি চলছে।কলেজে কর্মরত অন্যন্য শিক্ষকরাও ব্যাংক একাউন্টের বিষয়ে অমিতেষ দাস অবসরে যাওয়ার সময় জানতে পেরেছেন।এবিষয়ে,সাবেক অধ্যাক্ষ অমিতেষ দাসের কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট কোন কিছু বলেন,তবে টাকা কলেজের কাজে খরচ করেছেন বলে জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672