
সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ সদর থানার অভিযানে মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার মামলা নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫, এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন খুরশিদ আলম রুবেল। মামলাটি দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল চন্ডিপুর উত্তরপাড়া এলাকার মৃত খয়বর আলী মন্ডলের ছেলে।
নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672