
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে দিনের বেলায় ঘরে প্রবেশ করে একটি আইফোন ১৬ প্রো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জিন্নাত আলী মৃধার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, একটি অপরিচিত কিশোর বাড়ির ভেতরে প্রবেশ করে সুযোগ বুঝে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার জানায়, চুরি হওয়া মোবাইলটি ছিল একটি আইফোন ১৬ প্রো, যার বাজারমূল্য অনেক বেশি। ঘটনার পরপরই নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে। তারা এলাকায় নজরদারি বাড়ানো এবং দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ অভিযুক্ত কিশোরকে শনাক্ত করতে বা মোবাইল উদ্ধারে সহায়তা করতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672