
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে পোনাহুরা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার স্ত্রীকে ঘরে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে অভিযুক্ত আবি আব্দুল্লাহ সিকদার ও তার ছেলে (নাসরুল্লাহ) দেশীয় অস্ত্র নিয়ে হাকিম সিকদারের ঘরে প্রবেশ করে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হাকিম সিকদার ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় বাউফল থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোনাহুরা গ্রামে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672