
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট পূর্বপাড়া গ্রামে নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ফরিদপুর উপজেলা শাখা মাওলানা আবু তালেব ও ফরিদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আব্দুল হাই আর রাজি সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের ভোগান্তির পর নতুন রাস্তার উদ্বোধনে এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে এমপি মাওলানা আলী আছগার বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন রাস্তা, সেতু ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান, এই রাস্তা নির্মিত হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের যে দুর্ভোগ ছিল, তা অনেকাংশে দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672