
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রিয়েল ন্যাচার লিমিটেড বাংলাদেশের উদ্যোগে বিশেষ ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শহরের খোদাবক্স রোডের মারান আঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাকিম জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন জেলা কমিটির চেয়ারম্যান জাহিদুজ্জামান, ডা. আশিকুর রহমান বাবু, ডা. আসমা আক্তার ও ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ কর্মশালা পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর হাকিম খাদেমুল ইসলাম রেজা। তিনি বলেন, প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ সময় সেবিকা ঝর্ণা রানী সরকারকে সম্মাননা দেওয়া হয়। “ভেষজ খান, সুস্থ থাকুন” স্লোগানে ভেষজ চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672