
মোঃ মামুন মিয়া, নকলা প্রতিনিধি
শেরপুর জেলার নকলা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ এবং পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (১১ মে) বেলা পৌণে ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরশহরের গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে ওই অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া মাদক কারবারিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে পিকআপের চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নুর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের দিকনির্দেশনায় এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপনের নেতৃত্বে
এসআই তরিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই শাহ জালাল সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা পৌরসভার গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়।
ওই সময় ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ী হয়ে আসা গাজীপুরগামী একটি পিকআপ থামিয়ে পিকআপে ৯টি বস্তায় কাঠের গুড়ির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ পিকআপটি জব্দ ও পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পিকআপসহ জব্দকৃত মাদকের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672