
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত করতে দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” এর আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় নকলা উপজেলার গনপদ্দী ও নকলা ইউনিয়নের বালুঘাটা পেকুয়া বিলের মোহনা হতে বিহারীপাড় উট ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কাজ এবং পাঠাকাটা ইউনিয়নের বরুডুবি কামরুলের বাড়ির সামনে হতে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় ডাকাতিয়াকান্দা বালুঘাটা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় পাঠাকাটা ইউনিয়নের রহমানের বাড়ির সামনে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফারিদা ইয়াসমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার ও মোবাশ্বের আলী চৌধুরী টুটন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় সমস্যা দেখা দিচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672