
আশিকুর রহমান টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
গণভোটের জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখা।
মঙ্গলবার (১২ মে) বিকেলে টঙ্গী স্টেশন রোডের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানা গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোটের জনরায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপি টঙ্গী পূর্ব থানা শাখার আহ্বায়ক কামাল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মঈন আহাম্মেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহম্মেদ এবং যুগ্ম সদস্য সচিব আবু বকর সিদ্দিক আসিফ, নাসির ও আরিফ হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে গণভোটের জনরায় কার্যকর করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। তারা দাবি করেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672