
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বড় ভাই সোলেমান বিশ্বাসের সঙ্গে ছোট ভাই আমির বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমির বিশ্বাস ধারালো অস্ত্র নিয়ে সোলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।হামলায় সোলেমান বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগর গান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। আহত সোলেমান বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আমির বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খল আচরণ করতেন। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অভিযোগ ছিল বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আমির বিশ্বাস পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল পারিবারিক সহিংসতা ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672