
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৩ মে ২০২৬ বরগুনা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিক পর্যায়ের পাশাপাশি বড় পরিসরে খেলাধুলার আয়োজন করাও প্রয়োজন। তিনি ভবিষ্যতে জেলা পর্যায়ে একটি বৃহৎ ক্রীড়া ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার এই ঘোষণা শিক্ষার্থী ও উপস্থিত সকলকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মানিত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি খেলাধুলা ও সংস্কৃতির সাথে সকলকে সম্পৃক্ত করার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। নির্বাচনি ইশতেহারেও খেলাধুলার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আজকে যারা এই মাঠে খেলছে, তারা শুধু ক্ষুদে শিক্ষার্থী নয়, তারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলসহ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, নিজেকে গড়ে তোলার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও খেলাধুলার গুরুত্ব, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত, সুস্থ জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672