
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কৃষিকে আধুনিক, পুষ্টিনির্ভর ও উদ্যোক্তাবান্ধব করতে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সরকার কৃষকদের পুষ্টিনির্ভর উৎপাদন ও উদ্যোক্তা তৈরিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আল মামুন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ দিনব্যাপী আয়োজনে কৃষকদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672