
ফরিদপুর- প্রতিনিধি:
কে এই লাভলু শরীফ?
তার আয়ের উৎস কি?কিভাবে চলে তার পরিবার?
মাদক ব্যবসায়ী লাভলু শরীফ বয়স ৪৫ পিতা দুলাল শরীফ জুঙ্গুরদি লস্করদিয়া ইউনিয়ন নগরকান্দা ফরিদপুর জেলা।
লাভলু শরীফ তাহার চলাফেরাজ।য় বোঝার অবস্থা নেই তিনি মাদক ব্যবসায়ীদের গডফাদারের একজন। তিনি বিভিন্ন সময় কক্সবাজার থেকে নিজে এবং অন্যান্য সাধারণ মানুষকে লোভনীয় প্রলোভন দেখিয়ে মাদক (ইয়াবা)সরবরাহ করেন। এই সেই লাভলু শরীফ কক্সবাজার থেকে মাল এনে পশ্চিমবঙ্গ অর্থাৎ দিনাজপুর রংপুর কুষ্টিয়া নাটোর রাজশাহী সহ বেশ কিছু জেলাতে মাদক(ইয়াবা)সরবরাহ করে থাকে।
এরই জের ধরে গত ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ মাহমুদুল হাসান পিতা বালা মাতুব্বর সাং-জুঙ্গুরদি নগরকান্দা এবং রাজু প্রামানিক পিতা আলম প্রামানিক সাং-বিল গোবিন্দপুর একই থানার দুইজন ১০০০০ পিস ইয়াবা সহ র্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদ করলে রাজু প্রামানিক স্বীকার করে এই সম্পূর্ণ মাল এবং তাদেরকে ডেলিভারীর জন্য ভাড়া করে মূল হোতা লাভলু শরিফ। কিন্তু অদৃশ্য কোন এক কারণে লাভলুকে পুলিশ গ্রেফতার না করে মাহমুদুল ও রাজু প্রামানিক কে আসামি করে যাহার মামলা নং-১১,জি আর নং-৩৩/২০২৬,চিরিরবন্দর থানা। পরবর্তীতে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল ব্যবসায়ী মাদকের গডফাদার লাভলী শরীফ। স্থানীয় সূত্রে জানা যায় লাভলু শরীফের বাবা দুলাল শরীফ সব কিছু জানার পরেও ছেলের অপকর্মের সহযোগিতা করে। লাবলু শরীফ তার ব্যবসা বন্ধ রাখেনি তিনি বরং মাদকের অন্যান্য সদস্যদের দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি লাভলুর ইয়াবার চালান দিতে গিয়ে আমার স্বামী রাজু প্রামানিক প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে কিন্তু মূল হোতা লাভলু শরীফ সে আজও খোলা আকাশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।আমার সন্তান পরিবার নিয়ে কষ্টে অনাহারে দিন কাটাচ্ছি। আমার চার বছরের শিশু সন্তান বাবা বাবা করে কাঁদে আমার বাবা কোথায়,আমি তাহার উত্তর দিতে পারি না। তাই বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কাছে আমার প্রশ্ন ইয়াবার সাথে জড়িত লাভলুর কি বিচার হবে না? ভুক্তভোগী পরিবার আরো সাংবাদিকদের জানান- আমার স্বামী অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে যার ইয়াবা নিয়ে ধরা খেয়েছে তারও শাস্তি হওয়া উচিত,এমন শাস্তি দেওয়া হোক যেন আর কোন পরিবারের সদস্যদের মাদকের কোনো কাজে কেউ ব্যবহার করার মত সাহস করতে না পারে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672