
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর সূচনা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) বিকেলে ঘাটাইল উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তার অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সূচনা ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের মোঃ সোরহাব আলীর মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রেমিক ও তার সহযোগীরা মিলে সূচনাকে হত্যা করেছে বলে তারা দাবি জানিয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আলম (২২)-এর সঙ্গে সূচনার বিয়ে হয়। বিয়ের মাস খানেকের মাথায় গত ১৪ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে পরিবার জানতে পারে, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সত্তুরবাড়ি এলাকার সরোয়ারের ছেলে ও সূচনার প্রেমিক সাউয়াল (২০) একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় নিয়ে গেছে।নিহতের পরিবারের দাবি, নিখোঁজের তিনদিন পর সাউয়ালের চাচা ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে শনিবার (১৬ মে) রাতে সাউয়াল ও সূচনাকে ঘাটাইলের একটি ভাড়া বাসায় নিয়ে আসা হয়। রোববার সন্ধ্যায় বিষয়টি পারিবারিকভাবে বসে সমাধানের কথা ছিল।
কিন্তু রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসা থেকে সূচনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672