
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলা ও বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটি ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।মিছিলে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব মোঃ খন্দকার ফারুক হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সোহান মোল্লা, বটিয়াঘাটা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বায়েজিদ বিশ্বাস, মোঃ সাগর ইসলাম সানা ও মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইমুল আকুঞ্জী, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সিনিয়র সভাপতি বোরহান শেখসহ সিয়াম ও রিয়াদ।
নেতাকর্মীরা বলেন, নতুন কমিটির নেতৃত্বে খুলনা জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে আগামী দিনে ছাত্রদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672