
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব তালমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিচ ইয়াবাসহ বুরহান শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক বুরহান শেখ পূর্ব তালমা এলাকার মৃত সিরাজ শেখের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালমা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ ও এএসআই মেহেদীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে নগরকান্দা সদ্য যোগদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহম্মদ আল ফাহাদ বলেন আমি সবেমাত্র এসেছি আমি আসার পরে এটাই সবচাইতে বড় মাদকের চালান ধরা পড়লো।তবে আমি চাই নগরকান্দা এবং সালথা উপজেলাকে মাদক মুক্ত করতে যা যা করা দরকার আমি তাই করবো।
এদিকে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি মাদককে নির্মূল করার জন্য আমাদের এই অভিযান চলমান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672