
মোঃ সোহরাব হোসেন মুন্সি, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধনী ও আলোচনা সভায়, র্যালী অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত-ঈল ইভান'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, থানা ওসি তদন্ত মোঃ শাহীনুর গোলদার, খুলনা মহানগর কৃষক দলের সভাপতি সজীব ভূঁইয়া ,উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, অফিস সহকারী সচিব মোঃ ইনসান ,সোহেল হোসেন খান,সার্ভেয়ার মোঃ মাহতাব, হিসাব-রক্ষন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,বটিয়াঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শারমিন আফরোজ,সুরখালী নায়েব মোঃ জাকির হোসেন, জলমা সহকারী নায়েব সুজন বিশ্বাস, বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার,সেলিম মোল্লা,টুটুল গোলদার ছাত্র নেতা বায়েজিদ বিশ্বাস সহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন, ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন । সভা শেষে অতিথিবৃন্দ ভূমিসেবা মেলায় অংশগ্রহণকারী স্টল গুলো পরিদর্শন করেন ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672