
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার আসন্ন নির্বাচন কে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নজর কেড়েছে পৌরবাসীর। চারপাশে বইছে নির্বাচনী হওয়া। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় জতগপুর ২নং ওয়ার্ডের সর্ব মহলে এখন চর্চা হচ্ছে কে হতে চলেছেন তাদের নতুন জনপ্রতিনিধি? ২নং ওয়ার্ড বাসী বলছেন, শোষণ শাসনের কাউন্সিলর চান না তারা।তারা চায় জগতপুরবাসীর কাছের মানুষ। যে এলাকা বাসীর সকল নাগরিক সমস্যা দূর করে উন্নত,মাদকমুক্ত, আধুনিক ওয়ার্ড উপহার দেওয়ার জন্য করবে অক্লান্ত পরিশ্রম।এক্ষেত্রে ২নং ওয়ার্ড এলাকার সকল স্তরের মানুষের মুখে বারে বারে উঠে আসছে একটি নাম যাকে জগতপুরের সকল শ্রেনীর মানুষ ভালোবাসে তিনি হলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো মনির হোসেন ভুইঁয়া।
মো মনির হোসেন ভুইঁয়া বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনকালে উপজেলা ও এলাকা জুড়েই রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচনে একই ওয়ার্ড থেকে আরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকলেও বিগত স্বৈরাচার সরকারের আমলে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। জীবনের ঝুঁকি ও রাজনৈতিক হয়রানির মুখেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। মামলা ও হামলা মাথায় নিয়ে ও নিজের দায়িত্ব ও রাজনৈতিক আদর্শ বিসর্জন দেননি। স্বৈরাচারী সরকারের শাসনামলে চরম জেল, জুলুম ও দমন- পীড়নের শিকার হয়েও ৮ বছর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন, এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন।বিগত দিনে বিপদকালীন সময়ে সাধারণ জনগনের পাশে থাকার কারনে ওয়ার্ড বাসীর আস্থার আসনে রয়েছেন তিনি।কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণের কারণে এলাকা জুড়ে রয়েছে ব্যাপক জনসমর্থন। এই নির্বাচনে ব্যাপক জনসমর্থন মনির হোসেন ভুইঁয়া কে নির্বাচিত করতে ভোট ব্যাংক হিসেবে সংরক্ষিত আছে বলে দাবি এলাকাবাসীর।
২নং ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দা ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মো মনির হোসেন ভুইঁয়ার বাবা মরহুম তাহের মেম্বার গ্রাম প্রধান ছিলেন এবং এই গ্রামের সম্মানী মানুষ ছিলেন। বাবার সুনাম অক্ষুণ্ণ রাখতে ছাত্রজীবন থেকে ই মনির হোসেনের
নানামুখী জনসেবা মূলক কর্মকান্ড বিগত দিনে ওয়ার্ড বাসীর নজর কেড়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসীম উদ্দীন কে বিজয়ী করতে দিন রাত পরিশ্রম করেছেন। এলাকার উন্নয়ন কর্মকান্ড, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে স্থানীয় সংসদ সদস্যের সুনজরে রয়েছেন তিনি।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন বিভিন্ন সামাজিক,রাজনৈতিক কর্মকান্ডের কারণে মনির হোসেন ২নং ওয়ার্ডবাসীর মনে জায়গা করে নিয়েছে। আমরা রীতিমতো তার কার্যক্রম নিয়ে গর্ববোধ করি।তিনি কাউন্সিলর হলে জনসাধারণের সুখে, দুঃখে পাশে থাকবেন এবং সাধারণ মানুষ ও উপলব্ধি করে তিনি কাউন্সিলর হলে এই ওয়ার্ডের পর্যাপ্ত উন্নয়ন হবে। আগামী নির্বাচনে তার কোন বিকল্প নাই। তিনি অবশ্যই এলাকার জনগনের ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন।
কাউন্সিলর প্রার্থী মো মনির হোসেন ভুইঁয়া বলেন, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রিয় নেতা কুমিল্লা -৫ আসনের অভিবাবক মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ভাইয়ের দিক নির্দেশনায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমি শুধু কাউন্সিলর হতে নয় এই ২নং ওয়ার্ডের সেবক হয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমার মৃত্যুর পরেও যেন আমার বাবা মরহুম তাহের মেম্বারের মতো ওয়ার্ডবাসী আমাকে মনে রাখে। আমি নামে নয় কর্মের মাধ্যমে একটি সুন্দর মডেল ওয়ার্ড গড়ে যেতে চাই। বুড়িচং পৌরসভার ২নং ওয়ার্ড কে
একটি আধুনিক, বাসযোগ্য, মাদকমুক্ত, দুর্নীতি মুক্ত, মডেল
এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি আশা রাখি অবহেলিত এই জনপদের ২নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ আমাকে
আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের সন্তান তাই আপনাদের পাশে থেকে আজীবন সকলের সেবা করে যেতে চাই।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672