
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা।
বরগুনা জেলা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার ২১মে ১২৬ জন অসহায় ব্যক্তির মাঝে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ যেন কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672