
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
শিশু নির্যাতন, ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো জনপদ। রামিসাসহ সকল শিশু হত্যার বিচার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটির পর একটি শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে অপরাধীরা বিচারহীনতার সুযোগ পাচ্ছে। শিশুদের নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। এখন আর নীরব থাকার সময় নয়।
আয়োজক সোনারগাঁও উপজেলা খেলাঘর-এর কর্মকর্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হলে অবিলম্বে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশুদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো সভ্য সমাজ টিকে থাকতে পারে না। অপরাধীদের রক্ষা নয়, শাস্তিই হতে হবে রাষ্ট্রের একমাত্র জবাব।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ, অভিভাবক ও সচেতন নাগরিকরা বলেন, প্রতিটি শিশু হত্যা পুরো জাতির বিবেককে নাড়া দেয়। তারা অবিলম্বে সকল শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, আজ রামিসা, কাল অন্য কেউ এই ভয়াবহ চক্র বন্ধ করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয় ও অনিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672