
আশিকুর রহমান টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর এসএসসি ’৯৮ ব্যাচের উদ্যোগে শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে গাজীপুরে বসবাসরত এসএসসি ’৯৮ ব্যাচের অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, সহিংসতা এবং হত্যার মতো নৃশংস ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে গাজীপুর এসএসসি ৯৮-০০ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যসহ টঙ্গী, কোনাবাড়ী, জয়দেবপুর, শিমুলতলী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধুরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672