
মোঃ সাব্বির হাসান, স্টাফ রিপোর্টার।
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজার পশু হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় ইজারাদার কে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার পশুর হাটে দুপুর আড়াইটার দিকে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন গোপন সংবাদের ভিত্তিতে সরজমিন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই সময় অতিরিক্ত হাসিল আদায় অপরাধে ইজারাদার হায়দার মল্লিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় = ২০,০০০/-(বিশ হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। আদালতে সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672