
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে নিহত ব্যক্তি কে বা কোথা থেকে এসেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় অনেকেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা করলেও কেউ তাকে চিনতে পারেননি।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672