
বিশেষ প্রতিনিধি:
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম গণিপুর (সাতবাড়িয়া, চান্দিনা, কুমিল্লা) নামের একটি কওমী মাদরাসায় কুরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে গর্ত করে পুঁতে রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, চলতি ২০২৬ সালের ঈদুল আজহায় মাদরাসাটি কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কোনো ক্রেতা না আসায় এবং ন্যায্য মূল্য না পাওয়ায় কর্তৃপক্ষ চামড়াগুলো গর্ত করে পুঁতে রাখে। পরে সেখানে একটি নেমপ্লেট স্থাপন করে লেখা হয়— “কুরবানির পশুর চামড়ার সমাধি”।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে বিষয়টি স্পষ্টভাবে দেখা যায়। ছবিটি “মুফতী সাখাওয়াত হোসাইন রাজী সমর্থকগোষ্ঠী” নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে ঘটনাটিকে চামড়া খাতের সংকটের বিরুদ্ধে “নীরব প্রতিবাদ” হিসেবে উল্লেখ করেন।
মো. ইউসুফ নামে একজন মন্তব্য করেন, “দাম কম জানা সত্ত্বেও ছাত্র-উস্তাদদের কষ্ট করিয়ে এখন যারা চামড়া দাফন করছে, তাদের বেত্রাঘাত করা উচিত।”
অন্যদিকে মো. আশরাফ নামে আরেকজন লেখেন, “এটা এক ধরনের নীরব প্রতিবাদ।”
ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা মনে করছেন, কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672