
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধা বঞ্চিত ও দুর্যোগ ঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়।
রবিবার ৩০মে আড়পাঙ্গাসিয়া ও চাওড়া ইউনিয়নের ৬৯৯ উপকারবোগীর মধ্যে ইসিলামি রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এনএসএস এর সার্বিক সহযোগিতায় ২কেজি করে কুরবানীর মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
আমতলী ডাকবাংলো চত্ত্বরের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির, আমতলী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির উদ্দিন ফকির,চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসিন হাওলাদার ও ইসলামিক রিলিফের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার।এনএসএস এর নির্বাহী পরিচালক মোঃ শাহাবুদ্দিন পান্না ও সকালে আরপাঙ্গাশিয়া ইউপি কমপ্লেক্সে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672