
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং এবং যানজট নিরসনে ব্যাপক অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১৬টি মামলায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩০ মে দিনব্যাপী এবং এর আগের চার দিন ধরে উপজেলার কোম্পানীগঞ্জ, আল্লাহু চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে আরও জানা যায়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে মোট ১৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করা, ট্রাফিক শৃঙ্খলা মেনে চলা এবং যাত্রীসেবায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা অনেকাংশে কমবে, ফলে ঈদযাত্রা হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672