
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাউডুবি গ্রামে বিএনপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৫টায় বিল্লাল মাতুব্বরের বাড়িতে আয়োজিত এ সভায় বিভিন্ন পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেন।
বিএনপি নেতা কামাল হোসেন রাজিবের নেতৃত্বে এবং হাজী বিলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাইরুজ্জামান মোল্লা টিটু, ডাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাম মোল্লা, মো. আবুল খায়ের, মো. নান্নু মৃধা, বিএনপি নেতা হেমায়েত হোসেন জালাল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রায় ১৫ থেকে ২০টি পরিবার বিএনপিতে যোগদান করে। এ সময় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করে বদরুজ্জামান মোল্লা তারার নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672