
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামকে আলোকিত ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, যুবসমাজের আইকন মো এনামুল হক। সোমবার (১ জুন ২০২৬) পূর্ণমতি গ্রামের মধ্যপাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দ্বিতীয় পর্যায়ে ২টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সাধ্যমতো সোলার লাইট স্থাপন করা হবে বলেও জানান সমাজসেবক এনামুল হক।
স্থানীয়দের মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গ্রামের মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, রাতের অন্ধকার দূর করা এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মো এনামুল হক বলেন “নিজ গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। আমি চাই এই পূর্ণমতি ৪নং ওয়ার্ড একটি আলোকিত ও নিরাপদ গ্রামে পরিণত হোক। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে ছোট্ট একটি প্রচেষ্টা।গত কিছুিন আগে আরো ২টি সোলার লাইট প্রতিস্থাপন করেছি। পর্যায়ক্রমে গ্রামের আরও বিভিন্ন এলাকায় সোলার লাইট স্থাপন করা হবে ইনশাআল্লাহ। গ্রামের মানুষের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সবাই একসঙ্গে কাজ করলে গ্রামের উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।আমি চাই গ্রামের মানুষ সুন্দর ও নিরাপদ পরিবেশে বসবাস করুক।”ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
সোলার লাইট স্থাপনের ফলে এলাকায় আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অন্ধকার দূর হওয়ায় এখন রাতের বেলায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এলাকাবাসী। স্থানীয়দের মতে, এই সোলার লাইট স্থাপনের কারণে চোর, ডাকাত ও মাদকসেবীদের আনাগোনা কমবে এবং এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে।মো এনামুল হকের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসীরা বলেন, এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাদের।
উল্লেখ যে, মো এনামুল হক ইতিমধ্যে পূর্ণমতি গ্রামে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক বিরোধী সভা, মানববন্ধন এবং বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672