
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডের দরপত এলাকাবাসীর উদ্যোগে এক জোরালো মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদককে সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, মাদক আজ আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। যারা মাদক বিক্রি করে তারা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার, অফিসার ইনচার্জ (ওসি), সোনারগাঁ থানা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারি আইনের হাত থেকে রেহাই পাবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন দরপতের বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ মাস্টার। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
এ সময় বক্তব্য দেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় এলাকাবাসী মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত দরপত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় এবং মাদকমুক্ত সোনারগাঁ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672