
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাউডুবি গ্রামে বিএনপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে বিজয় সরকারের বাড়িতে আয়োজিত এ সভায় সনাতন ধর্মাবলম্বীসহ ১৩টি পরিবার বিএনপিতে যোগদান করেন।
তেহার উদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিজউদ্দীন চোকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নেতা মুরাদ হোসেন মিয়ার রাজনৈতিক প্রতিনিধি দিশান শেখ ফয়সাল এবং তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাসাসের নগরকান্দা উপজেলা শাখার আহ্বায়ক জহিরউদ্দিন চোকদার লুলু। ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
বক্তারা নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসেন লিটু মিয়া। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক জহির উদ্দিন চোকদার লুলু ও অন্যান্য নেতাকর্মীরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672