
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ওয়ার্ডের ছাগইলাটিকি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন ছবুর মিয়া নামে এক মাদক কারবারি। অবশেষে গ্রামবাসীর অসীম সাহসিকতায় মাদকসহ হাতেনাতে আটক হয়ে পুলিশের হাতে সোপর্দ হয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, ছবুর দীর্ঘদিন ধরে নিজ এলাকায় গাজা, ইয়াবা ও হেরোইনের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। রাতের আঁধারে ছাগইলাটিকি নামক নির্জন এলাকায় বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের ভিড় বাড়তে থাকলে এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, ছবুর সেখানে একটি শক্তিশালী মাদকের নেটওয়ার্ক তৈরি করেছেন, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই মাদক কারবারির দৌরাত্ম্যে ওই এলাকা এবং পার্শ্ববর্তী গারোচালা, গুইয়াগুম্বিরসহ আশপাশের গ্রামগুলোতে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল।মাদক কারবারের এমন বিস্তার রোধে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হন। তারা বিশেষ অভিযান চালিয়ে ছবুরকে মাদকসহ আটক করে ঘাটাইল থানা পুলিশের হাতে তুলে দেন।ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বারেক ও জালাল জানান, "আমাদের সন্ধানপুর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। ছবুর এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তাকে আইনের আওতায় আওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।"মাদক নির্মূলে স্থানীয় সচেতন যুবক সবুজ বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা যদি এখনই সোচ্চার না হই, তবে আমাদের সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না আমাদের গ্রামগুলো মাদকের আখড়ায় পরিণত হোক। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।ফারুক হোসেন জানান আমরা মাদকের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছি, আমাদের ইউনিয়ন এ কোন মাদক ব্যবসা চলবে না। এলাকাবাসী মনে করছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জনসচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধই সমাজ থেকে মাদক নির্মূলের একমাত্র পথ। পুলিশের হাতে ছবুর আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও, মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672