
ফরিদপুর, প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি জীবিকার তাগিদে গত প্রায় তিন মাস ধরে চরভদ্রাসন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদীর তীরবর্তী জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন জয়। এ সময় হঠাত ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ পাশে থাকা পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায় এবং চালক জয় নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি সরিয়ে চালক জয়ের মরদেহ উদ্ধার করা হয়।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল। সকালে দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে যাই।”
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, “চরকল্যাণপুর গ্রামে একটি ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672