
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৪ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ, কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ, ইয়াকুব মিয়া, মোহাম্মদ মঈন উদ্দিন, মোঃ আব্দুল কাহার প্রমূখ।
সভায় ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্ডধারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিবৃন্দকে গঠনতন্ত্র মেনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672