
আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরে আলফাডাঙ্গায় রিপোর্টার্স ইউনিটির দ্বি বার্ষিক কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে রিপোর্টারস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি কামরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির আমিরুল ইসলাম কে সভাপতি এবং দৈনিক ঘোষণার কামরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস এম কোবাদ হোসেন (নয়া দিগন্ত) যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম (ডেইলি ফিনানসিয়াল এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দক (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস খান (সাপ্তাহিক আল-হেলাল), প্রচার সম্পাদক এনামুল হক রুবেল (নজির বাংলা), কার্যকরী সদস্য কামরুল হক ভূইয়া (কালের চাকা), আজিজুর রহমান দুলাল (দৈনিক আমাদের সময়), হারুনুর রশিদ ( বাংলা এক্সপ্রেস), খান মাহাফুজুর রহমান (দৈনিক আজকের খবর)।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672