
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদাসদী গ্রামে কথিত মাদক ব্যবসায়ী ময়না বেগম ও তার সহযোগী আইয়ুব আলীর নির্মাণাধীন ভবন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঘরের মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও আইয়ুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের কার্যকলাপের কারণে এলাকার বহু যুবক ও কিশোর মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এর আগে আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে আয়োজিত এক জনসমাবেশে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয়রা শপথ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কয় একশ মানুষ একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672