
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে ৭ জুন রাত ১০ সময় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।জানা যায়, প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গারোবাজার এলাকায় অভিযান চালায় ঘাটাইল উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে লালমাটি বহনের দায়ে একটি ড্রাম ট্রাক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও ব্যাটারী বর্তমানে ঘাটাইল থানা হেফাজতে রয়েছে।স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে অত্র এলাকার পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছিল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে লালমাটি বিক্রি করে আসছিল। প্রশাসন কঠোর হওয়ায় এলাকায় অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িতদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আমাদের কৃষি জমি এবং পরিবেশ রক্ষা পাবে।"এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672