
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে চলমান খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি খাল খনন কার্যক্রমের মাটি ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় খাল খননের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি আক্কাস মাতুব্বর খননকৃত মাটি নিজস্ব কাজে ব্যবহার করছেন এবং বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সরকারি প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, খাল খননের মূল উদ্দেশ্য বাস্তবায়নের পরিবর্তে কিছু ব্যক্তি ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের স্বচ্ছতা রক্ষা এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672