
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
আজ সোমবার (০৮ মে) সাঁথিয়া থানা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না'র নেতৃত্বে পৃথকতিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোপীনাথপুর এলাকার মৃত: মোতালেব এর ছেলে ইজ্জাত হোসেন কে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে মাদক সেবনের অপরাধে কাশিনাথপুর পশ্চিমপাড়া এলাকার রতন ফকিরের ছেলে শামীম ফকির কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
করমজা পূর্বপাড়া এলাকার মৃত: আবু সাঈদ এর ছেলে শফিকুল ইনলামকে মাদক সেবনের অপরাধে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৪'শত টাকা জরিমানা ও অনাদায়ে ০৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম "দৈনিক বাংলা খবর কে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই মাদককে জিরো টলারেন্স করতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সব মাকদসেবী ও মাদক কারবারীদেরকে গ্রেফতার করছি। আজ এই তিনজনকে ভ্রাম্যমান আদালত শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672