
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও আরেক মামলার পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচিত এ ব্যক্তিকে রবিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম পৈয়াপাথর গ্রামের সুন্দর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাসে দায়ের হওয়া আরেকটি মাদক মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদক সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি বিশেষ টিম পৈয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, শাহ আলম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672