
স্টাফ রিপোর্টার: মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দাদন মীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
কুয়েত থেকে ভিডিও বার্তায় তিনি দেশের সর্বস্তরের জনগণ, ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। একই সঙ্গে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
দাদন মীর বিশেষভাবে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং দেওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ইউনিয়নের সচেতন নাগরিকদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
ভিডিও বার্তায় তিনি কালামৃধা ইউনিয়নের কৃতী সন্তান প্রয়াত পপ সঙ্গীতের সম্রাট শিল্পী ফকির আলমগীর-এর অবদানের কথাও স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দাদন মীর বলেন, নির্বাচিত হলে তিনি কালামৃধা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। দাদন মীর আরো বলেন ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কে আমি ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে লেখাপড়া মানকে বৃদ্ধি করব।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672