
নাজমুল আদনান, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য জনাব লুৎফর রহমান খান আজাদ সন্ত্রাসী হামলায় নিহত মিন্টুর কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার তিনি এই শোকাবহ মুহূর্তে নিহতের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।
সাক্ষাৎকালে এমপি লুৎফর রহমান খান আজাদ নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মিন্টু হত্যার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে বলেন, "এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এমপি আজাদ আরও বলেন, "আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672