
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা-এ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুরাইয়া মমতাজ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মী,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়। বক্তারা মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছুরাইয়া মমতাজ সদর বাজারের বিভিন্ন খাবার দোকানে খাবারের মান ও পরিবেশ দেখতে সরেজমিনে সেগুলো পরিদর্শন করেন, পরিদর্শন কালে চরভদ্রাসন বাজারের ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যত্রতত্র ময়লা আবর্জনা থাকায় হোটেল মালিককে একঘন্টার মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেন এবং অন্যথায় হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করে দেয়া হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672