
রিয়াজ রহমান, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এনজিও সংস্থা সুশীলন এর আয়োজনে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মা, নবজাতক ও শিশু,স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (১১ জুন) বৃহস্পতিবার দুপুরে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আলমগীর মিয়া’র পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহন প্রয়োজন। সুশীলনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরামর্শ সভায়
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মুরছালিন, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডে মিক সুপারভাইজার অরুপ রায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহŸায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, মোঃ আল আমীন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির প্রমূখ। এই সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, মীরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসনা হেনা, সাংবাদিক রাসেল আহমদ ,ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আনোয়ার হোসেন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকন ইমাম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং এলাকার সার্বিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672